বছর চারেক আগে মিয়ানমারের আরাকান থেকে লাখ লাখ মুসলিম জীবন বাঁচাতে আশ্রয় নেয় বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে। কিন্তু দীর্ঘদিন পর তাদেরকে ফিরিয়ে নিতে সন্দেহ প্রকাশ করেছে বর্তমানে সামরিক শাসনে জর্জরিত মিয়ানমার সরকার।
মিয়ানমারের সামরিক সরকারের প্রধান অং হ্লেইং রোববার (২৩ মে) চীনের একোতী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে সংশয় প্রকাশের পাশাপাশি নেতিবাচক ইঙ্গিত দেন।
রোহিঙ্গাদেরকে রাখাইনে ফেরত নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যদি মিয়ানমারের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে বিবেচনা করার কি আছে? আমি বিশ্বাস করি না যে— বিশ্বে এমন কোনও দেশ আছে যারা শরণার্থীদের গ্রহণের জন্য নিজের দেশের আইনের বাইরে যেতে পারে।
তিনি বলেন, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে মিয়ানমারের স্বাধীনতা লাভের পর ‘রোহিঙ্গা’ শব্দটির উৎপত্তি হয়। মিন অং হ্লেইং বলেন, আমাদের স্বাধীনতা লাভের পর আদমশুমারিতে ‘বাঙালি’, ‘পাকিস্তানি’ এবং ‘চট্টগ্রাম’ শব্দগুলোও নিবন্ধিত হয়েছে। কিন্তু কখনই ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহৃত হয়নি। আমরা এই শব্দটিকে গ্রহণ করিনি।
রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর আবেদন ফলপ্রসূ কি-না জানতে চাইলে মাথা নাড়িয়ে ‘না’ সূচক সম্মতি জানান মিন অং হ্লেইং।
বার্তা বাজার/এসজে