রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি

কয়েকদিনের তীব্র তাপদাহের পরে অবশেষে ঘূর্ণিঝড় যশের প্রভাবে সোমবার (২৪ মে) রাতে রাজধানীতে স্বস্থির বৃষ্টি নেমেছে।যার ফলে বিগত দিনগুলোর ভ্যাপসা গরমকেটে গিয়ে শীতলতা নেমে এসেছে শহরজুড়ে। তবে বৃষ্টির সাথে সাথে বজ্র বৃষ্টিরও দেখা মিলেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সাধারণ বৃষ্টিপাতের কথা থাকলেও তা হয়নি। হয়েছে বঙ্গপোসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় যশের প্রভাবে।

এই গরম থেকে সোমবারই স্বস্তি মিলতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইয়াসের প্রভাবে দাবদাহের প্রভাব কমতে শুরু করবে। বৃষ্টির আভাস রয়েছে।

সোমবার গুগলের পূর্বাভাসে দেখা যায়, বিকাল সাড়ে পাঁচ টার দিকে ঢাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ৩৬ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। দুই দেশের তাপমাত্রা একই দেখাচ্ছে। তবে বৃষ্টির কারণে রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা কমেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর