পূর্ণিমা-যশের মিলনে ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কা

বুধবার (২৬ মে) বিকালে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় যশ। তখন পূর্ণিমা থাকায় ঝড়ের পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কাও দেখছেন আবহাওয়াবিদরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী ঘুর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে ধাবিত হচ্ছে। তবে কোনোভাবে এর গতিপথ উল্টে গেলে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ভয়াবহভাবে। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকা যশের এখন গতিবেগ ৬২ কিলোমিটার। এতা বৃদ্ধি পেতে পারে ৮৮ কিলোমিটারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝড়টি আইলা বা আম্পানের মতো সুপার সাইক্লোনে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে পাক খেতে থাকা ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ঘণ্টায় চার কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে উত্তর উত্তর-পশ্চিমে।

এদিকে টানা কয়েক দিনের তাপপ্রবাহের মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় অসহনীয় গরম অনুভূত হচ্ছে সারা দেশে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর