ভুয়া সংগঠন থেকে দেওয়া সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান মিথ্যা: সেতুমন্ত্রী
ভুয়া ও অনিবন্ধিত একটি সংগঠন থেকে দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা ও আহত-নিহতের পরিসংখ্যান নিয়ে মনগড়া এবং অতিরঞ্জিত প্রতিবেদন দিচ্ছে বলে মন্তব্য করেছেন ড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৪ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরকারি বাসভবনে অনলাইনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, বিআরটিএ ও ঈদপরবর্তী ছুটির পর পত্রপত্রিকাগুলোর রিপোর্ট অনুযায়ী সারাদেশে গত ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত ৩৬ থেকে ৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১০৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তিনি আরও বলেন, সড়কে দুর্ঘটনা হয় এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু এ ধরনের কল্পিত ও মনগড়া প্রতিবেদন কোথা থেকে আসে সেটিই প্রশ্ন।
বার্তা বাজার/এসজে