হামাসের কাছেই হেরেছি, হিজবুল্লাহ থাকলে কি হতো: ইসরায়েলি জেনারেল

ফিলিস্তিনের গাজায় নিজেদের হার মেনে নিয়েছেন ইহুদীবাদী ইসরায়েলের সাবেক জেনারেল আইজ্যাক ব্রিক। ইসরায়েলের একটি রেডিওর সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। একইসাথে গাজার কাছে নাস্তানাবুদ ইসরায়েল হিজবুল্লাহর সাথে কি হবে তা নিয়েও তিনি প্রশ্ন তুলেন।

আইজ্যাক ব্রিক বলেন, ইসরাইল হামাসের রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে। এবারের যুদ্ধে প্রমাণিত হয়েছে তেল আবিব কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে গেলে মহা বিপর্যয়ের মুখে পড়বে। গাজায় ইসরাইল জঙ্গিবিমান দিয়ে বোমা হামলা করেছে। বিমান হামলা করে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে এমন ধারণা পুরোপুরি ভুল।

উদ্বেগ প্রকাশ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমরা গাজা থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছি। এ অবস্থায় আমরা কীভাবে কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে সক্ষম হব? যখন হিজবুল্লাহও যুদ্ধে নামবে তখন আমরা কীভাবে তা মোকাবেলা করব?

উল্লেখ্য, মসজিদুল আকসায় নামাজ আদায়কে কেন্দ্র করে গাআজার উপর বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েল। টানা ১১ দিনের হামলায় ৬৯ শিশুসহ মারা যান ২৪৮ ফিলিস্তিনি। এদের মাঝে নারী আছেন ৩৯ জন।

তবে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ৪ হাজারেরও বেশি রকেট হামলা করে গাজা। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরাইল। সূত্র: পার্সটুডে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর