বাহরাইন যেতে পারবেন না বাংলাদেশিরা

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। করোনা থেকে সুরক্ষার জন্য গ্রহণ করে নতুন সিদ্ধান্ত। বাংলাদেশসহ করোনার প্রকোপ বেশি এমন ৫ দেশের নাগরিকদের তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ-র মাধ্যমে এই তথ্য জানা গেছে।

সোমবার (২৪ মে) থেকে কার্যকর এই নিষেধাজ্ঞার তালিকায় আছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

দেশটির সরকার জানিয়েছে, তাদের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে।

এদিকে বিভিন্ন দেশ থেকে যারা বাহরাইনে যাচ্ছেন, তাদের সেখানে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এমনকি বাহরাইনের নাগরিকরা অন্য দেশ থেকে ফিরে এলে এ নিয়ম তাদের জন্যও প্রযোজ্য।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর