কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবায়াসহ দুই যুবক আটক

কক্সবাজারের রামুতে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (টমটম)।

আজ সোমবার দুপুরে উপজেলার রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের সংলগ্ন রামু-মরিচ্যা প্রধান সড়ক হতে মাদকদ তাদের আটক করা হয়।

ধৃতরা হলেন, উখিয়া উপজেলার কড়ই বনিয়া এলাকার রশিদ আহমদের ছেলে আবুল হাশেম (২৩) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প নং-০৬, ব্লক- এ/১১ এর বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে মো. আলম (২১)।

কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান বার্তাবাজারকে তথ্য নিশ্চিত করে জানান, রামু উপজেলার রাজাকুল বোটানিক্যাল গার্ডেন এর সামনে রামু হতে মরিচ্যাগামী পাকা রাস্তার উপর একটি টমটম গাড়ি তল্লাশী করে দেড় লাখ পিস ইয়াবা বড়িসহ টমটম চালক ও যাত্রীবেশী মাদক কারবারীসহ দুই জনকে আটক করা হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক (টমটমটি) জব্দ করা হয়েছে।

ধৃত দুই পাচারকারীকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর