ঢাকার গরম দুবাইয়ের সমান

তীব্র গরমে রাজধানীবাসীর অবস্থা নাজেহাল। ঘরে ঘুম নেই, বাইরে থাকায় শান্তি নেই নগরের মানুষদের। এখন সবার নজর বঙ্গোপসাগরে অবস্থান করা ঘুর্ণিঝড় যশ।

তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবারই (২৪ মে) কমতে পারে এই দাবদাহ। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইয়াসের প্রভাবে দাবদাহের প্রভাব কমতে শুরু করবে। বৃষ্টির আভাস রয়েছে।

গুগলের পূর্বাভাসে দেখা যায়, বিকাল সাড়ে পাঁচ টার দিকে ঢাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ৩৬ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। দুই দেশের তাপমাত্রা একই দেখাচ্ছে।

অন্যদিকে সৌদি আরবের রাজধানী জেদ্দায় স্থানীয় সময় দুপুর ৩টা দিকে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর অনুভূত হচ্ছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, বিকাল থেকেই তাপমাত্রা কমে যাবে। আগামী তিন দিন এটি কমে স্বাভাবিক হতে পারে। কাল থেকে আজকের তাপমাত্রা কম আছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর