চরফ্যাসনে আসামীকে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ

চরফ্যাসন দুলারহাটে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনকে অমান্য করে পশু জবাই করার অপরাধে নিরব(২৮) নামের এক কসাইকে আটককের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে দুলারহাট থানা পুলিশের বিরুদ্ধে। সোমবার দুলাহাট বাজার থেকে তাকে আটক করে থানায় নিয়ে অনৈতিক সুবিধা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। আটককৃত নিরব কসাই নুরাবাদ ৩নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।

জানা যায়,পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ-২০১১ আইনের ১৫ ধারায় সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে পশু জবাই নিয়ন্ত্রণ করবার লক্ষ্যে সপ্তাহের যে কোন দিবসে পশু জবাই নিষিদ্ধ করেছেন। এর ধারাবাহিকতায় চরফ্যাসন উপজেলায় উপজেলা প্রসাশন কতৃক নির্ধারনকৃত দিন হিসেবে প্রতি সোমবার গরু, মহিষ, ছাগল, বেড়াসহ কোন পশুই জবাই ও মাংস বিক্রি করা যাবেনা।

উপজেলা প্রসশানের প্রদত্ত এমন নির্দেশনা থাকলেও নির্দেশ অমান্য করে সোমবারে দুলারহাট বাজারের উত্তর মাথার মাংস ব্যবসায়ী নিরব কসাই গরু জবাই করে এবং মাংস বিক্রি করেছেন এমন খবরে দুলারহাট থানা পুলিশ নিরব কসাইকে আটক করে থানায় নিয়ে যান। পরে দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন অনৈতিক সুবিধা নিয়ে আইন অমন্য করে পশু জবাই করার দায়ে আটককৃত যুবক নিরব কসাইকে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে।

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম রিপন ও নিরবের পরিবারের লোকজন মিলে থানায় গিয়ে সোমবারে গরু জবাই আর করবে না বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসে।

দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, ওই কসাই নিরবের সঠিক ভাবে আইনটি জানা ছিলোনা বলে প্রথমবারের মতো তাকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর