তরুণদের উদ্যোগে ফিলিস্তিনিদের ৮০ হাজার টাকা অনুদান
মানিকগঞ্জে তরুণদের উদ্যোগে ইসরাইলী আগ্রাসনের স্বিকার যুদ্ধ বিদ্ধস্ত দেশ ফিলিস্তিনীদের জন্য ৮০ হাজার টাকা অনুদান পাঠানো হয়েছে। সোমবার সকালে রাজধানী ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে রাষ্ট্রদূত ইউসুফ রমাদানের হাতে এ অর্থ তুলে দেন তারা।
উদ্যোগতাদের মাঝে এসময় উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান নিবিড়, শরিফুল ইসলাম, ফজলে নাভীদ অনন ও স্বেচ্ছাসেবী সংগঠন দিশারীর সভাপতি হাসান শিকদার প্রমূখ।
এ বিষয়ে ফজলে নাভিদ অনন ও মুশফিকুর রহমান বার্তাবাজারকে জানান, অসহায় ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর লক্ষে এই উদ্যোগ তরুণ সমাজ গ্রহন করলেও তাতে হাত বাড়িয়ে দিয়েছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিশু থেকে শুরু করে রিকসা চালকরাও অনুদান দিয়েছে এই তহবিলে।
ঈদের দ্বিতীয় দিন তরুণ ব্যবসায়ী শরিফুল ইসলামের পরামর্শে এই উদ্যোগ গ্রহণ করে পরিচিতদের কাছে সহযোগীতা চান তারা। তারই ফলপ্রসূ ৮০ হাজার টাকা সংগ্রহ হলে তা ফিলিস্তিনি দূতাবাসে রাষ্ট্রদূতের হাতে পৌছে দেন।
বার্তাবাজার/ভিএস