লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাতপাটকির বাসিন্দা শিপন মিয়া(১৫) নিহত হয়েছেন। এতে আহত হন তার সাথে থাকা অপর এক যুবক।
জানা যায়, সোমবার (২৪ মে) বেলা একটার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাতপাটকি এলাকার মিঠু মিয়ার পুত্র এবং তার বন্ধুসহ মোটরসাইকেল চালানো শিখছিলেন।
এলাকাবাসী বলেন, মহেন্দ্রনগড় বাজার থেকে মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের দিকে যাওয়ার সময়, রাস্তায় শিপন মিয়া ও তার সাথে অপর এক যুবকসহ মোটরসাইকেলের সাথে রাস্তার ধারে বাঁধা দড়িতে লেগে মাটিতে পরে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। আহত অবস্থায় দুজনকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপন মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বার্তাবাজারকে বলেন, মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গরুর দড়িতে লেগে পরে এ দূুর্ঘটনা ঘটে। এটি একটি অপমৃত্যু হিসেবে মামলা হয়েছে। সেইসাথে তিনি শিপন মিয়ার (১৫) মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন।
মোঃ বাদশা মিয়া/বার্তাবাজার/ভিএস