বিল নিয়ে ঢাকা মেডিকেলের উপ-পরিচালকের সাথে ঠিকাদারের মারামারি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদের সাথে ঠিকাদার খালেদ রাজুর মারামারির ঘটনা ঘটেছে। রোববার (২৩ মে) দুপুরে হাসপাতালের সভাকক্ষেই এই ঘটনা ঘটে।

জানা যায়, একটি বিল নিয়ে তারা উভয়ই তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। তখন সেখানে থাকা পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ডা. আলাউদ্দিন আল আজাদ শাহিবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে এ বিষয়ে মুখ খুল্কতে রাজ হননি ডা. আলাউদ্দিন আল আজাদ। তিন জানান, আমি কিছু বলতে পারছি না। পরিচালক স্যার সব কিছু বলতে পারবেন। আমি কিছু জানি না।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো নাজমুল হক বলেন, হাসপাতালের উপ-পরিচালক ও ঠিকাদারের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে শাহবাগ থানা ও হাসপাতালের আনসার সদস্যদের ডাকি। ঘটনাটি যাতে বড় আকারের দিতে যেতে না পারে সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।

এদিকে ঘটনার বিষয়ে ঠিকাদার মিয়া মো. খালেদ রাজুর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন-অর-রশীদ গণমাধ্যমকে বলেন, ঠিকাদার মিয়া মো. খালেদ রাজুর সঙ্গে হাতাহাতির বিষয়ে ঢামেকের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল-আজাদ আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলার পর্যায়ে যাওয়া প্রক্রিয়াধীন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর