মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১ জন, উদ্ধারকারীসহ আহত ৪ জন
ঢাকা-মাওয়া নিমতলা মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার সামনে একই পরিবহনের একটি বাসের ধাক্কায় অপর একটি বাসের ১জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ফায়ার ফাইটারসহ ৪জন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৪ মে) সকাল ৯.৫৫ মিনিট।
হাসাড়া হাইওয়ে থানার পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান মো: আজাদ জানান, ঢাকা-মাওয়া নিমতলায় মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার সামনে সিরাজদিখান পরিবহন ও অপর সিরাজদিখান পরিবহনকে ধাক্কা মারে। এক বাসের সাথে অন্য বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বয়স আনুমানিক(৫৫)। এই ঘটনায় যাত্রী আহত হয়েছে তিনজন।
আহতরা হলো- জুরাইনের ইউসুফ (১২) পিতা কামাল হোসেন, ফাতেমা (১৭) পিতা কামালা হোসেন, ডালী আক্তার (৪০) স্বামী কামাল হোসেন। এ সময় উদ্ধার করতে গিয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো: আল মামুন আহত হয়েছে।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস