হোমনায় উচ্চ ফলনশীল বিনাতিল-২ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে দড়িচর ব্লকের উচ্চ ফলনশীল জাতের কালো বিনাতিল-২ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলার দড়িচর মোড়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত কালো বিনাতিল-২ উচ্চ ফলনশীল জাতের তিল উৎপাদন প্রচার ও সম্প্রসারণের লক্ষে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে স্থানীয়ভাবে এলাকার শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনিস্টটিউটের মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

কুমিল্লা পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র ড. মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলার কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ মে. মিজানুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা অর্পিতা সেন, কৃষিবিদ মো. জুয়েল রানা, হোমনা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, কৃষক মো. লাল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিনাতিন-২ অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদন করা যায় এতে ব্যয় ও কম হয়। কালে তিল বিনাতিল-২ জাতের গাছ ৪ থেকে ৫ টি শাখা হয় এতে ফলন বৃদ্ধি পায়। এর চাষে ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে আর্থিক লাভবান হওয়া সম্ভব বলে জানান বক্তারা।

মো. তপন সরকার/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর