আজান ও ইকামত ছাড়া সৌদিতে মাইক ব্যবহার করা যাবে না

উচ্চ শব্দের জন্য মাইক ব্যবহার করায় বিধি নিষেধ আরোপ করেছে সৌদি আরবে সরকার। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় আজান ও ইকামত ব্যতীত অন্য কোনো কাজে মাইক ব্যবহারে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে দেশটির সকল মসজিদে শুধু আজান ও ইকামতের সময়টাতেই লাউড স্পিকার ব্যবহার করা যাবে। পাশাপাশি আওয়াজের মাত্রাও আগের তিন ভাগের এক ভাগ করতে হবে।

সরকারি বিজ্ঞপ্তিটিতে একটি হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়। সেটি হলো- ‘তোমাদের প্রত্যেকে নিঃশব্দে তার পালনকর্তাকে ডাকছে। পরস্পরকে কষ্ট দেওয়া উচিত নয় এবং কারও তেলাওয়াত বা প্রার্থনার সময় অন্যদের জোরালো আওয়াজ করা উচিত নয়।’

নতুন জারি করা এই সিদ্ধান্তের পক্ষে ফতোয়া রয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথামীন ও সালেহ আল ফাওযানের মতো প্রখ্যাত ইসলামিক স্কলারদের।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর