কালুখালীতে ভুয়া পদবীও ডিগ্রী ব্যবহারে হোমিও চিকিৎসকের জরিমানা

রাজবাড়ীর কালুখালীতে ভুয়া পদবীও ডিগ্রী ব্যবহারে এক হোমিও চিকিৎসক কে ভ্রাম্যমান আদালতের জরিমানা। সোমবার (২৪ মে) রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে কালুখালী উপজেলার বাংলাদেশ হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময়, দয়াল হোমিও সনদের চিকিৎসক রণজিত সরকার(৫৫) কে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(১) ধারার অপরাধে, ২৯(২) ধারায় ১বছরের জেল এবং ৪০,০০০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর ও সহযোগীতায় ছিলেন, ডা. নুজহাত মৌ (এমও) সিএসওআর, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক, কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শামসুন্নাহার,

পেসকার মোঃ শফিকুল ইসলাম রানা, ও শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর