কেরানীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনার অভিযোগে রবিবার মধ্য রাতে উপজেলার কালিন্দি ইউনিয়নের বড়িশুর এলাকা থেকে ধর্ষক আনোয়ার হোসেন (৪৫) কে আটক করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি বাবা মায়ের সাথে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি ইউনিয়নের বড়িশুর এলাকায় বসবাস করছেন। বাবা পেশায় একজন নৌকার মাঝি ও মা অন্যের বাসা বাড়িতে কাজ করেন। অন্যদিকে ধর্ষক আনোয়ার হোসেন পেশায় একজন রিকশা চালক। সে তাদের পাশের রুমের ভাড়াটিয়া। গত ১৮ এপ্রিল দুপুরে শিশুটির বাবা-মা বাসায় না থাকায়, ধর্ষক আনোয়ার শিশুটিকে ১শ’ টাকার প্রলোভন দেখিয়ে, তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখায়। পরে শিশু মেয়েটির চিৎকার শুনতে পেয়ে পাশের বাড়ির ভাড়াটিয়া ছুটে আসলে ধর্ষক আনোয়ার পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মেয়ে শিশু তার প্রতিবেশী নানা কর্তৃক ধর্ষণের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেন।

এসময় তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক আনোয়ার তার প্রতিবেশী নৌকার মাঝি রাজ্জাকের মেয়েকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের কথা স্বীকার করেন।

এ ঘটনায় শিশুটির বাবা কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর