টঙ্গীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মে) সকালে বনমালা দক্ষিণটেকপাড়া শাহ্ মিয়ার খামার ক্ষেতের ডোবায় ঘাসের নিচ থেকে লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিহত যুবকের নাম মানিক (২৩)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার দতলা গ্রামের শহীদ আহমেদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর বনমালা শাহ্ মিয়ার খামার ক্ষেত ডোবার ঘাসের নিচে গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। নিহতের খবরে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করলে পুলিশ খবর পেয়ে গলাকাটা ও পেটকাটা লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় আনা হয়। নিহতের পরনে জলপাই কালারের শার্ট ও প্যান্ট ছিল। তাকে নির্মমভাবে গলা কেটে ও পেটের দুই পাশে ছুরিকাঘাত করে ভুরি বের করে দেয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আরিফ চৌধুরী/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর