চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের জন্য লকডাউন লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ মে) দুপুরে এ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ৬ জন ও ভোলাহাটে একজন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সোমবার সকাল থেকে করোনা আক্রান্তদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ১৮ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর