শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে সব প্রতিষ্ঠান খোলা রয়েছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তারা।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে। স্বাস্থ্যবিধি মেনে দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আরিফ কলেজ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন তারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর