জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা চেষ্টার অভিযোগে ইন্দুরকানীতে আটক ১
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হান্নান হাওলাদার এর উপর অতর্কিত হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে জসিম হাওলাদার নামে একজন’কে আটক করা হয়েছে।
উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাওলাদার বাড়ি বারেক হাওলাদার এর ছেলে মোঃ জসিম হাওলাদার (৩৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করে এস আই মোঃ মাকসুদুর রহমান’সহ কয়েকজন পুলিশ সদস্যরা।
সোমবার (২৪ মে) দুপুরে বার্তা বাজার’কে পুলিশ জানায়- গতকাল শনিবার মধ্য রাতে আমাদের একটি টিম রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে হাওলাদার বাড়ি আসামির নিজ বাসা থেকে জসিম’কে আটক করা হয়।
সুত্রে জানা যায়, আসামিকে পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়েছে। এবিষয়ে যানতে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির’কে ফোন করলে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাওলাদার বাড়ির আনসারের বাড়ির দক্ষিণ পাসের জমিতে গত মঙ্গলবার (১৮ মে) সকাল ৭ টার দিকে হামলার শিকার হন ওই এলাকার মৃত্যু ফজলুল হক হাওলাদার এর ছেলে আঃ হান্নান হাওলাদার (৬৫)। এই ঘটনায় হামলার শিকার হান্নান এর ছেলে মোঃ হাসান আলী বাদী হয়ে হামলাকারী ৭ জন সহ অঙ্গাত ২/৩ জনের নামে থানায় অভিযোগ করলে তাদের মধ্যে জসিম হাওলাদার নামে একজন’কে গতকাল রাতে পুলিশ আটক করে।
নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ই.এইচ.এম