মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১দিন পর ঝিলিক (১১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মে) সকালে উপজেলার দিগনগর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ঝিলিক পবনবেগ মালোপাড়া এলাকার অসীম কুমার বিশ্বাসের মেয়ে ও খোলাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাসূত্রে জানা যায়, রোববার (২৩ মে) দুপুরে ঝিলিক তার পরিবারের সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকালে পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েও সন্ধান না পেয়ে চলে যায়। এরপর নিখোঁজের একদিন পর সোমবার সকালে ঝিলিকের মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী লাশটি উদ্ধার করে।

আলফাডাঙ্গা থানা পুলিশের এস আই আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘বার্তাবাজার’কে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর