জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ সোমবার (২৪ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন হবে। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়াবলীসহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মহাসচিব কথা বলতে পারেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাংবাদিকদের নির্যাতন ও খালেদা জিয়ার চিকিৎসা, লকডাউনের বিষয়টিও আসতে পারে এই সংবাদ সম্মেলনে।
বার্তাবাজার/নব