তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।
এই সিরিজে নেই দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরি না থাকায় দলের স্পিন কোচের দায়িত্বে আছেন দেশি কোচ সোহেল ইসলাম। দারুণ সাফল্যের জন্য তার প্রশংসা করেছেন মিরাজ।
এছাড়াও দেশের প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিমের প্রশংসা শোনা গেছে মিরাজের মুখে। তিনি বলেন, নেটে তো বোলিং করছি। দেশি যে কোন আছেন সোহেল স্যার, তার সঙ্গে আমি সবসময় যোগাযোগ রাখছি।
মিরাজ বলেন, কিভাবে কি করলে ভালো হবে এসব ব্যাপারে খেলার আগে আমি তার সাথে কথা বলেছি। আমার সাথে সোহেল স্যার দীর্ঘদিন কাজ করেছেন। আমি সবসময় তার সাথে কথা বলার চেষ্টা করি।
তিনি আরও বলেন, ৩-৪ দিন আগে ফাহিম স্যার আমাকে ফোন দিয়েছিলেন। শ্রীলঙ্কায় টেস্টে খেলার সময় থেকেই তিনি বোলিং নিয়ে কথা বলেছিলেন, বুস্ট আপ করছিলেন। তাদের পরামর্শ অনুযায়ী খেলার চেষ্টা করি। তারা আমাকে খুব ভালো গাইড করেছেন।
বার্তাবাজার/নব