ট্রেনের টিকেট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারবে না: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, সরকারের বিধিনিষেধ মেনে আজ থেকে ২৮ জোড়া ট্রেন চালু হয়েছে। করোনার সংক্রমণ রোধে টিকিট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারবে না।

সোমবার (২৪ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সকল স্টেশনে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে অর্ধেকের বেশি টিকিট বিক্রি হবে না। সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আপাতত যাত্রী কম, যাত্রী বাড়লে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ থেকে যে ট্রেনগুলো চলছে- সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি/তূর্ণা, মহানগর প্রভাতী/তূর্ণা, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সাগরদাড়ী এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলবে। এগুলো হলো কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার ও উত্তরা এক্সপ্রেস।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হলেও আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস-ট্রেন-লঞ্চ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ফলে ৪৯ দিন বন্ধ থাকার পর সোমবার (২৪ মে) ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সরকার ঘোষিত অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর