টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার ( ২৪ মে) সকাল ১১ টার দিকে টাঙ্গাইল শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রিসা হায়দার, ফাতেমা রহমান বিথী, নাফিস আর রাফি, সানজিদা মীম, ইভানা জামান খান ঐর্শী, বজলুর রহমান, ফাহাদুল ইসলাম, আল-আমিন, কাওছার আহমেদ, মাসুদ রানা প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে আজ সব কিছু চালু, শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে আর কতদিন আমরা বসে থাকবো? সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি। এবং এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।
শিক্ষার্থীরা বলেন, অতি তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি । দেশে সব কিছু স্বাভাবিক চলছে তাহলে আমরা কি দোষ করেছি আমাদের সময়ের দাবী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার। মানববন্ধবনে শিক্ষার্থীরা আরও বলেন, তাদের দাবি স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়গুলো খোলে দেয়া হোক। এ ব্যাপারে সরকার দ্রুত ব্যবস্থা করবেন বলে শিক্ষার্থীরা আশা ব্যক্ত করেন।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম