পরীক্ষার দাবিতে কুবিতে মানববন্ধন

অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ আবির রায়হানের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জোরালো দাবি দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না, হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল? শিক্ষার অধিকার ফেরত চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, আর একদিন দেরি নয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই- সহ নানা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে আইন বিভাগের ১১ আবর্তনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, প্রাইমারী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

সাজ্জাদ বাসার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর