আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া সাপমারা খালের স্লুইচ গেইট এলাকায় বজ্রপাতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। রবিবার রাতে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হল স্থানীয় পশ্চিম বরৈয়া ৯ নং ওয়ার্ডের লালু মাঝির বাড়ীর মৃত অছি মিয়ার পুত্র মো. ইলিয়াছ (৪৫) ও একই এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র আবুল কাশেম (৪০)। নিহতরা ২ জনই নির্মাণ শ্রমিক। পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ন কবির জানান, আনোয়ারায় রবিবার রাতে বজ্রপাতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। খবর পেয়ে পুলিশ রাত ৩ টায় তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হবে।
সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম