জিতেও লাভ হলো না পিএসজির, শিরোপা জিতল লিলে

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিততে শেষ ম্যাচে জয়ের প্রয়োজন ছিল পিএসজির। জিতলেও শীর্ষে থাকা লিলের পরাজয় কামনা করতে হতো তাদের। কিন্তু শেষ ম্যাচে জিতেছে দুই দলই।

রোববার রাতে ব্রেস্টকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। অন্যদিকে অ্যাঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিলে। এতেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে তারা। ৩৮ ম্যাচে লিলের পয়েন্ট ৮৩ ও পিএসজির ৮২ পয়েন্ট।

ব্রেস্টের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে রোমেইন ফেইব্রের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৭১ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পায় পিএসজি।

অন্যদিকে অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে জনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিলে। এরপর (৪৫+১ মিনিটে) পেনাল্টি থেকে লিলের বুরাক ইয়ালমাজ গোল করে ব্যবধান ২-০ করেন।

তবে দ্বিতীয়ার্ধের শেষের উল্টো দিকে গোল খেয়ে বসে লিলে। (৯০+২) মিনিটে অ্যাঙ্গেলো ফুলগিনির গোলে অ্যাঞ্জার্স ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি। যার ফলে ২-১ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে লিলে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর