আজ সারাদেশে কমবে গরম, বিকেলের মধ্যেই হবে ঝড়বৃষ্টি

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ রূপ নিয়েছে। এতে সারা দেশে গরম কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া আজ সোমবার (২৪ মে) বিকেলের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাবে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’র কারণে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার আকাশে হালকা মেঘের আস্তরণ তৈরি হয়েছে। আটকে থাকছে সূর্যের তাপ। সঙ্গে জলীয় বাষ্প গরমের অনুভূতি বাড়িয়ে দিয়েছে।

আজকের মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে বাতাস ও বৃষ্টি বেড়ে গরম কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর