চালু হলো দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন

টানা ৪৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে ট্রেন,বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াতের শর্তে এই সিদ্ধান্ত।

সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, নয়টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রেল চলছে, ট্রেন স্যানিটাইজ করা হয়েছে, যাত্রীদের জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।

সোমবার (২৪ মে) সকাল থেকে ৩ টি ট্রেন ছেড়ে যায়। দূরপাল্লা ও আন্তঃজেলা বাস সার্ভিস চালু হলেও যাত্রীসংখ্যা কম। যে কারণে সময় মতো ছেড়ে যেতে পারছে না দূরপাল্লার পরিবহনগুলো। তবে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্ত মানার চেষ্টা করছে পরিবহণ সংশ্লিষ্টরা।

চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ই এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। এদিকে, সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। একটি আসন ফাঁকা রেখেই যাত্রী পরিবহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর