ভারতে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়ালো

ভারতে করোনায় মৃত্যু তিন লাখ ছাড়ালো। এ পর্যন্ত ভারতে মোট মারা গেছে তিন লাখ তিন হাজার সাতশ ৫১ জন।

রোববার দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। একদিনে মারা গেছে চার হাজার চারশ ৫৫ জন, শনাক্ত দুই লাখ ২২ হাজারের বেশি। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্ত দুই কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে।

ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চরম টিকা সংকটের জেরে শীর্ষ ভাইরাসবিদ গগনদীপ কং বলেছেন, ভারত টিকা কিনতে দেরী করছে। এছাড়া আন্তজার্তিক বাজারে ভারতে ব্যবহৃত টিকার বিকল্পের স্বল্পতা রয়েছে।

দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা এবং উত্তর প্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে টিকা ঘাটতির মধ্যে এমন মন্তব্য করেছেন গগনদ্বীপ। এমনকি অনেক রাজ্যে টিকা সংকটের জেরে বন্ধ রয়েছে টিকা কার্যক্রম।

চিকিৎসকদের প্রতি কটূক্তি এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার অভিযোগে যোগগুরু রামদেবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর পর তার বক্তব্য প্রত্যাহার করেছেন।

শনিবার ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আইনি নোটিশ পাঠানোর একদিন পরই তিনি তার বক্তব্য প্রত্যাহার করলেন। দিল্লিতে লকডাউনের সময় সীমা বাড়ানোর পর রাজস্থানের লকডাউনও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর