সারাবিশ্বে মহামারি করোনা ভাইরাসের তান্ডব অব্যাহত। এ পর্যন্ত করোনা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৩৬৯ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৭৮ হাজার ১৮৭ জন।
সোমবার (২৪ মে) করোনা ভাইরাসের তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটার থেকে আরো জানা যায়, গত একদিনে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৫৩৪ জন। আর এখন পর্যন্ত বিশ্বে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ১৭৯ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৬০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮৭ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৫ লাখ ২ হাজার ২৫৫ জন।
যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জনের। এবং সুস্থ হয়েছেন দুই কোটি ৩৭ লাখ ২০ হাজার ৯১৯ জন।
এ তালিকায় তিনে আছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৫৭৩ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৪৩২ জন।
ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে অবস্থান করছে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে জার্মানি এবং দশে অবস্থান করছে স্পেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। তার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম