ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করলে শান্তি আসবে না: বাইডেন

ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত বন্ধে দুটি আলাদা সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে ইসরায়েল ও হামাসের ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের পর ইসরায়েলকেই সমর্থন জানিয়েছেন তিনি ও তার দল ডেমোক্রেটিক পার্টি।

হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাইডেন। বলেন, দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করা পর্যন্ত কোনো শান্তি আসবে না। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্রই একমাত্র সমাধান।

বাইডেন তার বক্তব্যে ষ্পষ্ট উল্লেখ করেছেন ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে তার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হয়নি। তবে গাজার পুনর্গঠনে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জেরুজালেমকে দুই রাষ্ট্রের রাজধানী করে সার্বভৌম ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর