হবিগঞ্জের বাহুবলে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় রায়হান শাহ নামে এক ছাত্রলীগ নেতা ও এক কিশোরীকে আটক করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেলে মুচলেকা দিয়ে ছাড়া পায়।
শনিবার (২২ মে) দুপুরে বাহুবল মডেল থানার সামনে মাদ্রাসা মার্কেটের একটি বন্ধ দোকানঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা রায়হান শাহ উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত আব্দুল গফুর আল হাবিবের ছেলে।
জানা যায়, মাদ্রাসা মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে সেখানে হাবিব ট্রাভেলস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন রায়হান। তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ভেতরে প্রায়ই অল্প বয়সী মেয়েদের নিয়ে আড্ডা দিতেন। শনিবার দুপুরে গ্লাসের দড়জা বন্ধ করে ভেতরের বাতি নিভিয়ে তিনি ওই কিশোরীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হন।
বিষয়টি টের পেয়ে তখনই মার্কেতের অন্য ব্যবসায়ীরা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। সেখানেও স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাদেরকে ছাড়াতে নানা তদবির করেন। অবশেষে রাতে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবীর বলেন, তারা একজন আরেকজনকে ভালোবাসে, দোকানে বসে তারা গল্প করছিল। সেখানে তেমন কিছু হয়নি, হয়ত কেউ পুলিশকে ভুল তথ্য দিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। তাছাড়া মেয়ের বয়স ১৫ বছর। উভয়ের মা-বাবার কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে