টেকনাফে ভূট্টোর হামলায় জাফর আহত: ঘটনা মিথ্যা দাবী জাফরের পরিবারের

কক্সবাজারের টেকনাফ সদরের নাজির পাড়া এলাকায় বাকবিতন্ডাকে কেন্দ্র করে জনৈক জাফরের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে প্রকাশিত সংবাদটি মিথ্যা বলে দাবী করেছে কথিত হামলার শিকার জাফরের ছেলে সাইফুল।

গত শুক্রবার (২১মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া মসজিদের সামনে এই বাকবিতন্ডার ঘটনাটি ঘটে। পরের দিন শনিবার কক্সবাজারের ফেইসবুক ভিত্তিক একটি অনলাইন সংবাদ মাধ্যমে তা প্রচার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মাগরীবের নামাজের পর নাজির পাড়া মসজিদের সামনে এলাকার মৃত আব্দু জলিলের ছেলে জাফরের সাথে একই এলাকার নূরুল হক ভূট্টোর সাথে বাকবিতন্ডা বাঁধে। উপস্থিত লোকজন তা মিটিয়ে দেয়।

সাইফুল ‘বার্তা বাজার’কে জানান, স্থানীয় নূরুল হক ভূট্টোর সাথে তুচ্ছ একটি বিষয়ে কথা কাটাকাটি হয়। যেখানে হাসপাতালে চিকিৎসা নেয়ার মতো কোন পরিস্থিতি ঘটেনি। এই ঘটনার পর স্থানীয় কোন সংবাদকর্মীরা না জানার আগে কক্সবাজার থেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে আমার বাবা কে নূরুল হক ভূট্টো হামলা করেছে বলে একটি বক্তব্য রেকর্ড করে ওই নাম্বারের হোয়াটসএপ এ পাঠাতে বলে। আমার বাবা রাগের মাথায় ওই নাম্বারে রেকর্ডকৃত একটি বক্তব্যের ভিডিও পাঠায়। সেটি পাঠানোর পর ওই নাম্বার থেকে মামলার পরামর্শ দিয়ে নিকটস্থ থানায় পাঠায়। সংবাদ পেয়ে এই ঘটনায় তৃতীয় কোন পক্ষ সুবিধা নিচ্ছে বুঝতে পেরে আমি গিয়ে আমার বাবাকে থানা এলাকা হতে বাসায় নিয়ে আসি। পরে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিস্পত্তি করে দেন। পরে ওই নাম্বার থেকে আমাকে ফোন করে বারবার বিরক্ত করলে, বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে এবং আমাদের পারিবারিক বিষয়ে কোন সংবাদ প্রকাশ করার প্র‍য়োজন নেই বলে সাফ জানিয়ে দেই।

এদিকে ভূট্টো বলেন- তুচ্ছ একটি তর্কাতর্কির বিষয় ঘটেছে যেখানে কোন হাতাহাতিও ঘটেনি। তাছাড়া, স্থানীয় সকল সংবাদ কর্মীরা ডিঙিয়ে কক্সবাজার থেকে ফোনে অতি আগ্রহী হয়ে বিষয়টি নিয়ে জল ঘোলা করে আমাকে বেকায়দায় ফেলতে চাওয়ার পেচনে তৃতীয় একটি পক্ষ সুবিধা নিতে চেয়েছে। এই ঘটনার সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রতিবেদক একতরফা সংবাদ প্রকাশ করেছেন। যেখানে কোন প্রত্যক্ষদর্শীর বক্তব্য ছিলোনা, এমনকি ঘটনাটি ক্রস চেকও করেনি। তাছাড়া আমার বক্তব্য না নিয়ে তৃতীয় পক্ষের এজেন্ডা বাস্তবায়ন না করে, প্রতিবেদনে আরো পেশা দারিত্ব বজায় রাখা দরকার।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর