মেহেরপুরে একদিনে সর্বোচ্চ ১৮ জন করোনায় আক্রান্ত

মেহেরপুর জেলায় রবিবার (২৩ মে) নতুন করে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা দ্বিতীয় দফায় মেহেরপুর জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে।

মেহেরপুর সিভিল সার্জন সুত্রে জানা গেছে, গেল ২৪ ঘন্টায় ৪৯ জনের নমুনার মধ্যে পরীক্ষায় ১৮ জনের করনা পজিটিভ। এর মধ্যে সদরে ৩, গাংনী ৭ ও মুজিবনগরে ৮ জন রয়েছে।

জেলায় এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৬৯৩২ এর মধ্যে পজিটিভের সংখ্যা বর্তমানে ৫৫ জন। এর মধ্যে সদর ২৪, গাংনী ১৭ ও মুজিবনগরে ১৪ জন। জেলায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০ জন। এর মধ্যে সদরে ৯, গাংনী ৯ ও মুজিবনগরে ২ জন এবং সুস্থ্য হয়েছেন ৮৩৮ জন।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মেহেরপুর সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, জন সমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহবান জানিয়েছেন।

মাসুদ রানা/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর