কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ চার নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আত্মস্বীকৃত এক ইয়াবা কারবারীও রয়েছে।
আজ সোমবার রাতের প্রথম প্রহরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা হতে মাদকসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত আবুল হোছাইন উরফে বাবুর পুত্র মো. দেলোয়ার হোছাইন (২৫), মো. আনোয়ার হোছাইন (২৮), মো. সেলিমের কন্যা ছমিরা আক্তার (২৪) এবং জামাল হোছাইন মেম্বারের ছেলে আত্মস্বীকৃত ইয়াবাকারবারী শাহ আজম (২৮) কে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
ধৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বার্তাবাজারকে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে জেল ফেরত কিছু অত্মস্বীকৃত ইয়াবাকারবারীরা ফের মাদক কারবারে জড়িয়ে পড়েছে বলে এতদিন কানাঘুষা চলছিলো। কিন্তু এবার হাতেনাতে মাদকসহ আত্মস্বীকৃত ইয়াবাকারবারী আটক হওয়াতে জেলায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বার্তাবাজার/ভিএস