ইউপি সদস্যের মোটরসাইকেলে মিলল ৮০ পিস ইয়াবা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব-৪ মানিকগঞ্জ। আটকের সময় তার মোটরসাইকেলের টুল বক্সে পাওয়া গেছে ৮০ পিস ইয়াবা।

সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর সদস্য ও কামতা এলাকার মৃত বদর উদ্দিনের পুত্র মনোয়ার (৩৫) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। রবিবার ( ২৩ মে) দুপুরে র‍্যাব-৪ মানিকগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে কামতা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বার্তা বাজারকে জানান, সকল প্রকার মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে এবং মানিকগঞ্জকে মাদক মুক্ত করা হবে।

তিনি আরো জানান, সকল প্রকার অপরাধ দমনে র‍্যাব-৪ মানিকগঞ্জ সব সময় কাজ করবেন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর