একই মাস্ক অনেকদিন পড়লে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের আশঙ্কা

একই মাস্ক অনেকদিন ধরে ব্যবহার করতে থাকলে ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন ভারতের চিকিৎসকরা। তাদের মতে এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ অপরিচ্ছন্নতা। না ধুয়ে দীর্ঘদিন একটি মাস্ক ব্যবহার করার ফলে এই ফাঙ্গাসে সংক্রমণ হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নিউরোলজি বিভাগের অধ্যাপক পি শরত চন্দ্র হাল বলেন, অনেকেই ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক বারবার ব্যবহার করেন। এটি ঠিক নয়। কারণ অপরিচ্ছন্নতার কারণে ছত্রাক জাতীয় সংক্রমণের সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া যেতে পারে’। তবে তার এই কথার পেছনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা এক সাক্ষাৎকারে বলেছেন, এ ছত্রাকের সংক্রমণের পেছনে অস্বাস্থ্যকর পরিবেশের বড় ভূমিকা থাকতেই পারে।

তিনি বলেন, এক মাস্ক পরা তো বটেই, তার পাশাপাশি বাতাস চলাচল করে না এমন ঘরে বসবাসও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পেছনে বড় কারণ হতে পারে। কোভিড সংক্রমণ নিয়ে সন্দেহ হলেই অনেকে নিজে নিজে স্টেরয়েড নিতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শ নেন না। স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারও এ সংক্রমণের পেছনে কারণ হতে পারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর