বগুড়ায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আদমদীঘির সান্তাহার রানীনগর সড়কে ট্রাক্টরের ধাক্কায় রুহুল আমিন (১৮) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। অপর-গুরুতর আহত হৃদয় (২৩) কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রুহুল আমিন সান্তাহার চা-বাগান এলাকার শহিদুল ইসলামের ছেলে। আহত হৃদয় একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

রোববার বিকেল ৫টায় ওই সড়কের ছোট মালশন ব্রিজের নিকট এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেল ৫টায় সান্তাহার-রানীনগর সড়কে একটি ধান বোঝাই ট্রাক্টর সান্তাহার অভিমুখে আসার সময় ছোট মালশন ব্রিজের নিকট রানীনগর মুখি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রুহুল আমিন নিহত ও হৃদয় নামের অপর আরোহি আহত হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়।

এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি বলে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম জানান।

খালিদ হাসান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর