নবীনগরে এলজিইডির উন্নয়নমূলক কাজের গুণগত মান নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রক্ষনাবেক্ষন)বিপুল বণিক,ঢাকা থেকে আগত এলজিইডির ৫ জন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাশ, উপজেলা প্রকৌশলী নুর ইসলাম,প্রমুখ।

সভায় উপজেলা চলমান সড়ক উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি ও বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা প্রকৌশলীবৃন্দ বিভিন্ন সড়কে ঠিকাদারদের নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করার প্রবণতা তুলে ধরেন। কয়েকজন ঠিকাদারকে কাজে অবহেলা ও কাজের মান খারাপ করার কারণে কালো তালিকাভুক্ত করাসহ নানাভাবে সতর্ক করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপজেলা চলমান উন্নয়ন কাজে ঠিকাদাররা যাতে বিভিন্ন কৌশল অবলম্বন করে নিম্নমানের উপকরণ ব্যবহার করতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে বলেন। সলিমগঞ্জ-শ্যামগ্রাম সড়ক ও বিটঘর মহেশ রোডে কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন। এছাড়াও কাজের মান ভাল করাসহ যথাসময়ে কাজ শেষ করার জন্য তাগিদ প্রদানের পাশাপাশি এখন থেকে নিয়মিত মনিটরিং করার ঘোষণা দেন।

মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর