রাজৈর পৌরসভার নতুন ভবনে অফিসিয়াল কার্যক্রম শুরু
মাদারীপুরের রাজৈর পৌরসভার নতুন ভবনে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে মেয়র ও কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে আজ (২৩ মে) রোববার দুপুরে পৌরসভার আলমদস্তা এলাকায় নবনির্মিত ৩তলা ভবনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ, ওসি মো. শেখ সাদিক, রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক গোপা শারমিন, পৌরসভার সচিব মো. মাসুদ আলম, সহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম খানসহ পৌরসভার কাউন্সিলরগণ প্রমুখ।
পৌরসভার ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম খান জানান, এ ভবনটি এখনো ঠিকাদার প্রতিষ্ঠান হস্তান্তর করেনি। এজন্য পরে উদ্বোধন করা হবে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভিএস