সাতক্ষীরায় বৈদ্যুতিক তার ছিঁড়ে একজন ও বজ্রপাতে আরও একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রোববার বিকেল ৪টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একজন এবং বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা গ্রামের রবিন গোলডারের ছেলে অনিল গোলডার (৬০) এবং ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহ্পুর গ্রামের মেঘা বারুইয়ের ছেলে নিরাপদ বারুই (৫০)।
রবিবার বিকেলে বৃষ্টির মধ্যে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে গায়ের পড়ায় অনিল গোলডার নিহত হন। এছাড়া বাড়ি থেকে বিলে গরু আনতে যেয়ে বজ্রপাতে নিরাপদ বারুই নিহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস