শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের বেশ কষ্টের জয়

দাবদাহের কাঠফাটা রোদে ঠিক দুপুরেই শুরু হয় বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার ওয়ানডে সিরিজের। তীব্র গরমে যেখানে মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেখানেও মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের একমত ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ করে ছেড়েছে লংকানরা।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে তারুণ্যে ভরপুর শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। রিয়াদ ও তামিমও করেন অর্ধশতক।

২৫৮ রানের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই হাত খোলে ব্যাট চালাতে শুরু করে টাইগাররা। প্রথম ৪ ওভারে ৬.৭৫ গড়ে ২৭ রান তুলে নেন দুই ওপেনার কুশল পেরেরা ও ধানুশকা গুনাথিলাকা।

এরপর মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলংকা। ১০ ওভারে মাত্র ৩০ রান খরচ করে লংকান চার তারকা ব্যাটসমান ধানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা ও আশিন বান্দারাকে সাজঘরে ফেরান মিরাজ।
মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।

এরপর মাংশ পেশিতে চোট পেয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরা মোস্তাফিজ শুশ্রুষা নিয়ে মাঠে নেমে শেষ দুই উইকেট নিয়ে শ্রীলংকাকে ৪৮.১ ওভারে ২২৪ রানে গুঁড়িয়ে দেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর