বোয়ালখালী কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত এক বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

রবিবার (২৩ মে) দুপুরে উপজেলার পশ্চিম চরণদ্বীপ এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

আনুমানিক ৫০ বছর বয়সী মরদেহটি কোনো এক পুরুষের বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম।

তিনি বলেন, বিকেলে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্ত করতে পুলিশ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর