নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাজারগুলোতে চলছে নিষিদ্ধ পলিথিন এর ব্যবহার ও বিক্রী। এগুলো রোধে ‘রুটিন অভিযান’ এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স।

রবিবার (২৩ মে) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার কাঁচাবাজারের আড়ৎ সংলগ্ন পলিথিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। তবে, ভ্রাম্যমাণ আদালত চলাকালে অন্যান্য পলিথিন ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

অভিযানের ব্যাপারে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স জানান, আশুলিয়ার বাইপাইলে পরিবেশ নষ্টকারী পলিথিন বিক্রি করে আসছেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। আজ (রবিবার) আকস্মিক অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করতে সাধারণ মানুষকে আরও সচেতন হবার আহবান জানান। পাশাপাশি অবৈধ পলিথিন ব্যবসায়ীদের মুল চক্র খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর