পবিত্র মসজিদ আল-আকসায় মুসলিম-খ্রিষ্টান ও ইহুদীদের সমান প্রবেশাধিকার থাকলেও মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে তরুন ফিলিস্তিনি মুসলিমদের সেখানে প্রবেশে বাঁধা দেওয়া হচ্ছে। তবে ইহুদীরা অবাধে যাতায়াত করছে পবিত্র এই মসজিদে।
ফিলিস্তিনের অধীনে থাকা আল আকসা ও পুর্ব জেরুজালেমে দুই রকম নীতি অবলম্বন করছে ইহুদী পুলিশ। ইসরায়েলিদের জন্য একরকম আবার ফিলিস্তনিদের জন্য অন্যরকম। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ বিরতির পরেও এমন দ্বৈত নীতি অব্যহত রয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যম আল-আহরামের খবরে বলা হয়, রোববার অন্তত ৫০ জন ইহুদি দর্শনার্থীকে নিরাপত্তা দিয়ে পূর্ব জেরুজালেমের বিভিন্ন ধর্মীয় স্থাপনা ঘুরিয়ে দেখায় ইসরাইলি পুলিশ। অন্যদিকে ফিলিস্তিনিদের নানাভাবে হয়রানি করেছে।
আল আকসার দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্য ওয়াকফ বলছে, আল-আকসা মসজিদে প্রবেশে বাধার মুখে পড়ছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি আবেদন করলেও ৪৫ বছরের নিচে কাউকেই মসজিদটিতে যেতে দেওয়া হচ্ছে না। মসজিদে প্রবেশে ইচ্ছুক ফিলিস্তিনিদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া অন্তত তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
এর আগে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর শুক্রবার জুমার নামাজের জন্য আল-আকসায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি পুলিশ।
বার্তা বাজার/এসজে