ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে ক্ষেত্র বিশেষে চোখও ফেলে দিতে হয়

করোনায় বিপর্যস্ত ভারতে এবার হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস রোগ। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮০০ জন মানুষ।

রোববার (২৩ মে) বিবিসির এক খবরে বলা হয়, এই ধরণের ছত্রাকে আক্রান্ত রোগীর মৃত্যুর হার ৫০ শতাংশেরও মত। ভয়ানক এই ছাত্রাক থেকে বাঁচতে অনেকসময় আক্রান্ত ব্যক্তির চোখও অপারেশন করে ফেলে দিতে হয়।

সম্প্রতি কয়েকমাসে ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড-১৯ রোগী অথবা যারা সুস্থ হয়ে উঠছেন তাদের মধ্যে কয়েক হাজার ব্যক্তির দেহে এ ‘কালো ছত্রাকের’ সংক্রমণ মিলেছে।

চিকিৎসকরা বলছেন, এ সংক্রমণের সঙ্গে কোভিড চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েডের যোগ আছে।

কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার ১২-১৮ দিনের মাথায় এ রোগে আঘাত হানার লক্ষণ দেখা যাচ্ছে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মিউকরমাইকোসিসে ঝুঁকি তুলনামূলক বেশি বলেও মনে করা হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর