সময় বাড়ানো হয়েছে ব্যাংক লেনদেনের

করোনাকালে অনেকটা স্থিমিত হয়ে পড়া দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এবার প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। পর্যায়ক্রমে লেনদেনের সময় বাড়ানো হচ্ছে ব্যাংকগুলোতে। এবার আরও আধা ঘন্টা সময় বাড়ানো হয়েছে ব্যাংকসমুহের জন্য।

রোববার (২৩ মে) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তারা জানায়, করোনা পরিস্থিতিতে বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক কাজ সম্পাদনের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এদিকে ব্যাংকের পাশাপাশি দেশের পুঁজিবাজারেও লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন এখন থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। এতদিন পুঁজিবাজার খোলা ছিল সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

এর আগে গত ১৪ এপ্রিল কঠোর বিধি-নিষেধ জারির সময় ব্যাংক সমূহে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর